ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

দেশে এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ

দেশে গত এক সপ্তাহে দেশে ৬৩ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (৪ জানুয়ারি) দুপুরে নিয়মিত করোনা বিষয়ক ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম এ কথা জানান।


ডা. নাজমুল ইসলাম বলেন, গত সাত দিনে করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৯২ জন। যা গত সপ্তাহের থেকে ১ হাজার ৫০৩ জন বেশি। শতকরা হিসেবে গত সপ্তাহের তুলনায় ৬৩ শতাংশের বেশি রোগী এ সপ্তাহে শনাক্ত হয়েছে।


তিনি বলেন, কোনো মৃত্যুই আমাদের কাম্য নয়। গত সাত দিনে করোনায় ২৫ জনের মৃত্যু হয়েছে, যা গত সপ্তাহের থেকে ১৪ জন বেশি মৃত্যুবরণ করেছেন। সামগ্রিকভাবে দেশে করোনার নিন্মমুখী যে প্রবণতা ছিল, তা বেড়েছে।


তিনি আরও বলেন, ঘরের দরজায় ওমিক্রন যতই কড়া নাড়ুক না কেন, আমরা যদি ব্যক্তিগত সুরক্ষা বিষয়টি গুরুত্ব দেই, সামগ্রিকভাবে আমরা যদি সঠিক নিয়মে মাস্ক পরি, নিয়মিত যদি সাবান দিয়ে হাত পরিষ্কার করি, নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে যদি আমরা দৈনিন্দন কাজ কর্ম করি, তাহলে করোনার নতুন ধরনকে আমরা অংকুরে বিনষ্ট করতে পারবো।

ads
ads
ads

Our Facebook Page

↑